ভুলাভেদা এলাকায় ব্যাপক হাতির তাণ্ডব
দি নিউজ লায়নঃ ঝাড়গ্রাম জেলার বিনপুর দুই ব্লকের বেলপাহাড়ী থানার ভুলাভেদা গ্ৰামপঞ্চায়েতের টংভেদা গ্ৰামে হাতির হামলা,আতংকে রয়েছেন এলাকার বাসিন্দারা। সোমবার রাত্রি প্রায় ১১টা নাগাদবৃষ্টি পড়ছিল সেই সময় বন দফতরের ভুলাভেদা রেঞ্জঅফিস থেকে ঢিল ছোঁড়া দূরত্বে টংভেদা গ্রামে আগমন ঘটে দাঁতাল হাতির দলের।
ওই গ্রামে ঢুকে হাতির দল ব্যাপক তাণ্ডব চালায়,বাড়ি ভেঙে চাল ধান খায়।সেই সঙ্গে ওই এলাকার একটি মাটির বাড়ি ভেঙে বাড়ির মধ্যে একটি হাতি ঢুকে পড়ে। সেই বাড়িতে এক বৃদ্ধা যমুনা সর্দার (৬৫) একাই থাকতেন। ঘটনা সূত্রে হাতির দল যখন খাবারের সন্ধানে ঐ ঘরে চড়াও হয় তখন ঐ বৃদ্ধা বাড়িতে ছিলেন না, তিনি তার মেয়ের বাড়ি গিয়েছিলেন, তাই তিনি প্রাণে বেঁচে যান। তবে ঐ বৃদ্ধার বাড়িতে যা কিছু ছিল তার সব খেয়ে ফেলেছে হাতি। তার বাড়িটিরও ব্যাপক ক্ষতি করে দিয়েছে।
গ্রামবাসীরা একজোট হয়ে হাতির দল কে স্থানীয় জঙ্গলের দিকে তাড়ায় ।ওই এলাকার বাসিন্দারা বনদপ্তর কে বিষয়টি জানিয়েছেন। তবে হাতির হামলায় আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা। বারবার গ্রামে হাতি চলে আসায় গ্রামবাসীরা রাতে ঠিকভাবে ঘুমোতেও পারেনি ।তবে বনদপ্তর এর পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ওই এলাকায় থাকা হাতি গুলির উপর বন দফতরের কর্মীরা নজরদারি শুরু করেছে বলে বন দফতরের পক্ষ থেকে জানানো হয়।

Post a Comment